অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিন জনগণকে করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনার টিকা পাবে না।
ইসরায়েলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, ২০১৪ সালে ইসরায়েলি আগ্রাসনের সময় যেসব ইহুদিবাদী সেনারা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য ইসরায়েল টিকা না দেয়ার ঘোষণা দিয়েছে। খবর পার্সটুডের
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেয়ার ঘোষণার মধ্যদিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইসরায়েলের এক-চতুর্থাংশ মানুষ টিকা গ্রহণ করেছে।
গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা হাতগুটিয়ে বসে থাকবে না। বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদেরকে মুক্ত করতে হবে, অন্য কোনোভাবে নয়।
এর আগে, জাতিসংঘ ফিলিস্তিনিদের কাছে করোনাভাইরাসের টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। করোনাভাইরাসের মহামারীতে গাজা উপত্যকায় বহু মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানকার মৃত্যুহার অনেকটা বেশি।
জাগো২৪.নেট,আন্তর্জাতিক ডেস্ক 















