ইউরোপের রাষ্ট্রপ্রধানদের ভদ্রতা- বিনয়ের সুনাম সারাবিশ্বে। তেমনি এক ঘটনা ঘটেছে সম্প্রতি। অতিথি হিসেবে আসা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে যে সৌজন্য দেখিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেখানে দেখা গেছে, অন্য দেশের রাষ্ট্রপ্রধানের মাথায় ছাতা ধরে রয়েছেন ম্যাক্রোঁ। এ সৌজন্যের জন্য নেটিজেনরা ফরাসি প্রেসিডেন্টের প্রশংসা করছেন।
জানা গেছে, গত বুধবার ফরাসি প্রেসিডেন্টের এলিজে প্রাসাদে এসেছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ইগর মাচোভিচ। সেখানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাচোভিচ। সে সময় বৃষ্টি নামায় প্রেসিডেন্টের সহযোগীরা ছাতা নিয়ে আসেন। নারী সহযোগীর কাছ থেকে ছাতা নিয়ে ইগরের মাথায় নিজেই ধরেছিলেন ম্যাক্রোঁ।
জাগো২৪.নেট, আন্তর্জাতিক ডেস্ক 















