রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের টিকা নিতে প্রতিমন্ত্রীর আহ্বান

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয় ক্লিনিকে করোনার টিকা নেয়ার পর এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনার টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি শতভাগ সুস্থ আছি। সবাইকে টিকা নেয়ার অনুরোধ করছি। টিকা নিয়ে নিজে সুস্থ থাকেন, অন্যকে করোনার সংক্রমণ থেকে সুস্থ রাখুন।
তিনি আরো বলেন, পৃথিবীর অনেক দেশ এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
জনপ্রিয়

প্রাথমিক শিক্ষকদের টিকা নিতে প্রতিমন্ত্রীর আহ্বান

প্রকাশের সময়: ০৩:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১