সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফাইজারের ভ্যাকসিন নিয়ে ইসরায়েলি গবেষকদের নতুন তথ্য

ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত ভ্যাকসিন করোনা আক্রান্তদের উপসর্গ কমাতে সক্ষম বলে দাবি করেছেন ইসরায়েলের গবেষকরা।রবিবার দেশটির ক্ল্যালিট গবেষণা ইন্সটিটিউট এক বিবৃতিতে একথা জানিয়েছে।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে বাস্তবেও ফাইজারের ভ্যাকসিন করোনা প্রতিরোধ করতে সক্ষম। প্রায় ১২ লাখ মানুষের ওপর গবেষণা করেছে প্রতিষ্ঠানটি। এর অর্ধেককে ফাইজারের ভ্যাকসিন দেয়া হয়।গবেষণায় দেখা গেছে, আক্রান্ত যারা ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছিলেন তাদের মধ্যে উপসর্গ প্রায় ৯৪ শতাংশ কমেছে। গুরুতর অসুস্থতা ৯২ শতাংশ পর্যন্ত কমেছে বলেও গবেষণায় দেখা যায়।

প্রকাশের সময়: ১০:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১