রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে লুন্ঠিত মালামাল ফেরত 

গতকাল সোমবার আওয়ামীলীগ সরকারের পতনের সংবাদ প্রচারিত হওয়ার পর পাবনার সাঁথিয়া উপজেলাধীন সাঁথিয়া উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে দুস্কৃতিকারীদের দ্বারা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগর ঘটনা ঘটে। এ সময় ভবনে থাকা সমস্ত মালামাল দুস্কৃতিকারীরা লুট করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে সংগঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে সাঁথিয়া উপজেলা ও পৌর ইসলামি ছাত্র শিবিরের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্নস্থান হতে লুন্ঠিত মালামাল সংগ্রহ করে আজ মঙ্গলবার বেলা ১১ টায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের নিকট জমা দেয়। এ সময় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড রিফাতুল হক,উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম। উদ্ধারকৃত মালামাল হলো সিলিং ফ্যান ৮টি, প্লাস্টিক চেয়ার ৯টি, হাতল চেয়ার ২টি, গ্যাস সিলেন্ডার ২টি, পানির মোটর ১টি, ইউপিএস ১টি, সাউন্ড বক্স ১টি, স্টিলের র্যা ক ১টি ও টেবিল ১টি।
জনপ্রিয়

মাদক-অপরাধ থেকে দূরে রাখতে কৃষ্ণপুরে ফুটবল টুর্নামেন্ট

সাঁথিয়ায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে লুন্ঠিত মালামাল ফেরত 

প্রকাশের সময়: ০৭:০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪