আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ২য় দিনের মতো অবস্থান ও গণ মিছিল কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপিসহ সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার পৌরশহরের স্বাধীনতা চত্ত্বরে অবস্থান কর্মসূচী চলাকালে বিকেল ৩ টার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-র আগে সকাল ১১ টায় এ অবস্থান কর্মসূচী শুরু হয়।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, যুগ্ম-আহ্বায়ক এম এ গাফ্ফার মোল্লা, এম, মাহফুজার লেলিন, বিএনপি নেতা ও বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপণ, সদস্য সচিব মো. মিজানুর রহমান নিপু, যুগ্ম-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম, সদস্য সচিব মো. মতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মো. আলম জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মণ্ডল রিয়াল ও সদস্য সচিব মো. হারুনুর রশিদ হারুন প্রমূখ।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















