গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট নায়েবীয়া কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ঠি অন্তবর্র্তীকালীন মসজিদ উন্নয়ন পরিচালনা এ কমিটি গঠিত হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা এই গঠন করা হয়।
এর আগে গত ৩০ আগস্ট জুম্মার দিনে উপস্থিত মুসল্লিদের পরামর্শের ভিত্তিতে একটি ১১ সদস্য বিশিষ্ট মসজিদ উন্নয়ন পরিচালনা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
এ তথ্য নিশ্চিত করে মসজিদ পরিচালনার আহবায়ক আশরাফুল আলমক বলেন, মসজিদ উন্নয়ন পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে নামঅর্ন্তভুক্ত করার জন্য ৩১ আগস্ট শনিবার আসর পর্যন্ত নাম আহবান করা হয়। সংগৃহিত প্রস্তাবিত নাম থেকে ১১ সদস্য বিশিষ্ট ধাপেরহাট নায়েবীয়া কেন্দ্রীয় জামে মসজিদের অন্তবর্র্তীকালীন মসজিদ উন্নয়ন পরিচালনা পরিষদ গত ৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা গঠন করা হয়েছে।
এতে সভাপতি পদে (জনসংযোগ দপ্তর) ডা. মো. আব্দুল কুদ্দুস (মন্টু), অর্থ সম্পাদক মো. মাহাবুবুর রহমান (মহু), আয়- ডা. মো. আজিম উদ্দিন, আয়- মো. শাহানুর রহমান মন্ডল, ব্যয়- মো. আতাউর রহমান (নয়ন), বাহির সজ্জিতকরণে- মো. আমিরুল ইসলাম সরকার, মসজদি সজ্জিতকরণে- এবিএম আতাউর রহমান (রতন), উন্নয়ন ও পরিকল্পনায় মো. শাহাব উদ্দীন (ইমন), মাজার- মো. হারুন-অর-রশিদ, ইমাম ও মুয়াজ্জিন- মো. গোলাম রব্বানী (রতন), পানি-বিদুৎ-সেবায় মো. সুজন সরকার।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















