বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। সোমবার (১২ রবিউল আউয়াল) এ অনুষ্ঠানটি আয়োজন করে সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ। কর্মসূচির মধ্যে ছিল- আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

কলেজটির শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শফিকুল আলম ও দোয়া পরিচালনা করেন সহ-অধ্যাপক আমিনুল ইসলাম।

সভায় বক্তব্য দেন- সহ-অধ্যাপক ড. এনামুল হক তালুকদার, কামরুজ্জামান, হোসনে আরা মুন্সী, নেয়ামুল আহসান পামেল, প্রভাষক রুহুল আমিন, নিলুফা ইয়াসমিন, শিক্ষার্থী জাকিয়া সুলতানা, মোনালিয়া ছুপ্ফা, নেহা আক্তারসহ আরও অনেক। মহানবী (সা.) এর আদর্শ’ শীর্ষক আলোচনা করেন বক্তারা।

এদিকে, অনুরূপ কর্মসূচি সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন স্থানে পালন করা হয়েছে।

উল্লেখ্য, হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। তার শাহাদৎবার্ষিকীও একই দিনে। হিজরি পঞ্জিকা অনুযায়ী এ দিনটিকেই ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন ধর্মপ্রাণ মানুষ।

প্রকাশের সময়: ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪