বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ। টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ২৬ লাখ এবং মৃতের সংখ্যা ২৪ লাখ ৯৬ হাজার ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৩০৮ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৯৬ হাজার ৬৫০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮৫১ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৭১৮জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৯৯৬ জনের।
জাগো২৪.নেট, আন্তর্জাতিক ডেস্ক 















