শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মইনুল হাসান সাদিক।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে ওই সংগঠনটির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মইনুল হাসান সাদিক সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সংগঠনটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একে-অপরের কল্যাণকর সেবা প্রদানে সচেষ্ট থাকবেন। যাতে করে সবার ছায়া হয়ে থাকে এই সংগঠন। সেইসঙ্গে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবার রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছামছুল হাসান ছামছুল, সমাজসেবক আব্দুস ছালাম মিয়া, রোস্তম ফরহাদ, মোস্তাক আহমেদ শাকিল, আনোয়ারুল ইসলাম, মোস্তফা রহমানসহ আরও অনেকে।

সাদুল্লাপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মাহবুবার রহমান সরকার, সহ-সভাপতি মোস্তফা রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল আলম হিটলু, অর্থ সম্পাদক ফারুক মিয়া, দপ্তর সম্পাদক একরামুল হক, প্রচার সম্পাদক শাহীন আল পারভেজ, সড়ক সম্পাদক নছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জামাত আলী, মমিনুল ইসলাম ও আশরাফুল আলম রয়েছেন।

পরিচিতি শেষে একটি র‌্যালি নিয়ে গিয়ে সংগঠনের অফিস উদ্বোধন করা হয়।

প্রকাশের সময়: ০৫:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪