বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই কয়লা কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

কাঠ পুড়িয়ে কয়লা, হুমকিতে পরিবেশ- শিরোনামে একটি সংবাদ জাগো২৪.নেটসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর নড়েচড়ে বসে গাইবান্ধার প্রশাসন। এরই একপর্যায়ে সেই কয়লা কারখানায় অভিযান চালিয়ে চুল্লি গুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।

পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটি চুল্লি গুলো ভেঙে গুরিয়ে দেওয়া হয়।

এসময় গাইবান্ধার পরিবেশ অধিদফতরের পরিদর্শক শের আলী ও থানা পুলিশ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার বলেন, অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি।

সেই কয়লা কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

প্রকাশের সময়: ০৫:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪