বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে জামিল হোসেন নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি গত ১০ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানিযুগী নামক স্থানে রেলগেটের পশ্চিমে ঘটেছে।

পরিবার ও প্রতিবেশি সুত্রে জানা গেছে, রেললাইন সংলগ্ন পাড়ার শরিফুল ইসলামের ছেলে জামিল হোসেন (১২) সন্ধ্যায় বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। এতে তার বাম পা-হাত বিচ্ছিন্ন ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। জনৈক পথচারী এ ঘটনা দেখতে পেয়ে বাড়িতে সংবাদ দিলে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে আসে। পরে চিরিরবন্দর রেলস্টেশন মাস্টারের মাধ্যমে সংবাদ পেয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল করেন।

দিনাজপুর রেলওয়ে পুলিশের এস আই রায়হান আলী বলেন, কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় দুর্গাপূজার নিরাপত্তায় ৪ হাজার আনসার সদস্য

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশের সময়: ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫