মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বিভিন্ন কার্যালয় পরিদর্শন ও মতবিনিময়

দিনাজপুরের চিরিরবন্দরে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

মঙ্গলবার দুপুর দেড়টায় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপজেলার ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কমপ্লেক্স, আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাহী অফিস, পরিদর্শন করেন। শেষে বিকাল ৩টায় উপজেলায় উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ে কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। শেষে ২৫ জন অসহায়- দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ড, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. আব্দুল্লাহ আল ইফরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদসহ সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৮:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫