মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের পূর্বপাড়া ঈদগাঁ মাঠে এই নামাজ আদায় করা হয়।
ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ইসলামপুর গ্রামের মাওলানা লাইলাতুল কদর ইবনে আখির উদ্দিন।
এসময় নির্বিঘেন্ন ঈদ উৎযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে ও ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা। স্বশরীরিরে উপস্থিত ছিলেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফুজার রহমান মাফু। এই গ্রামের আহলে হাদীস ( সহিহ হাদিস) সম্প্রদায়ের নারী পুরুষ ঈদগাঁ মাঠে হাজির হয়ে উৎসব মূখর পরিবেশে ঈদের নামাজ আদায় করে ঈদ উৎযাপন করছেন।
মাওলানা লাইলাতুল কদর ইবনে আখির উদ্দিন বলেন, মধ্য প্রাচ্যের ৫৪ টি দেশের সাথে মিল রেখে আমরা রোজা রাখি এবং ঈদের নামাজ আদায় ও উৎযাপন করি। ২ রাকাত ঈদের নামাজ আমরা ১২ তাকবিরের সহিদ আদায় করি। খুদবা আরবি ও নিজ ভাষায় পেশ করে থাকি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















