রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে মাদক চব্দসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সড়কে একটি ইজিবাইক থেকে ১০০ বোতল রেক্টিফাইট স্পিরিট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।  এসময় গাড়িতে থাকা রহেদ মিয়া (৪০) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার একাডেমি বাজার থেকে সৈয়দপুর ঘাট সড়কের আবুল কাশেম মাস্টারের বাড়ি সংলগ্ন ওইসব মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া রহেদ মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পুর্ব কঞ্চিপাড়া কাইয়ারহাট এলাকার মৃত বাবর উদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে অধিদফতরটির এএসআই মোস্তাফিজার রহমান বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইজিবাইকের পেছন সিটের বাম পাশে বসা রহেদ মিয়ার কাছে থাকা বাজারব্যাগ থেকে ১০০ বোতল অবৈধ মাদকদ্রব্য রেক্টিফাইট স্পিরিট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক জুয়েল ইসলাম বলেন, গ্রেফতার রহেদ মিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।  মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ৩ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

ফুলছড়িতে মাদক চব্দসহ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫