বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

oppo_0

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর খনন করে চলাচলের রাস্তায় মাটি স্তুপ করে রাখায় অন্তত ৫০টি বাড়ির লোকজনের যাতায়াত বন্ধ হওয়াসহ কয়েকটি পাড়ার মানুষের চলাচল বন্ধ হওয়াতে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে। এ ঘটনাটি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা পন্ডিতপাড়ায় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুুদুন-নবী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ ঘটনাস্থল পরিদর্শন করে ৭দিনের মধ্যে রাস্তার উপরে স্তুপকৃত ৫ ফুট পরিমান মাটি কেটে নিয়ে মানুষের চলাচলের জন্য পথ উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন।

সরজমিনে জানা গেছে, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা পন্ডিতপাড়ার হবিবর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলীর যোগসাজশে তার বাড়ির পাশে জমিতে পুকুর খনন করে মাটিগুলো পুকুরের পাহাড়ে উঁচু স্তুপ করে রাখে। এতে গত ৩০ বছর ধরে তার উপর দিয়ে চলাচলকারী অন্তত ৫০টি বাড়ির লোকজনের যাতায়াত বন্ধসহ কয়েকটি পাড়ার সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারীদের চরম দুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হয়। ভূক্তভোগীরা এ ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মৌখিকভাবে অবহিত করলে, তিনি পুকুর খননকারী হবিবর রহমানকে বিষয়টি জানিয়ে রাস্তা বন্ধ না করার নির্দেশ দেন। এ নির্দেশ দেয়ার পরেও পুকুর খননকারী তাতে কর্ণপাত না করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবং এ সৃষ্ট পরিস্থিতির কারণে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এ ঘটনা অবহিত হওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ভূক্তভোগী জমশেদ আলী বলেন, গত ১৫ থেকে ১৬দিন ধরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পাড়ার অটোচালক, রিকশাভ্যান চালকরা তাদের গাড়ি বের করতে পারেনি। কেউ মোটরসাইকেল, বাইসাইকেল বের করতে পারেনি। বিকল্পভাবে ঘুরে ঘুরে সরু রাস্তা ব্যবহার করে কোনমতে শুধুমাত্র মানুষজন চলাচল করছি।
পুকুর খননকারী হবিবর রহমান প্রশাসনসহ সাংবাদিকদের জানান, আগে তার বাড়ির পাশ দিয়ে লোকজন চলাচল করত। এটি বন্ধ করে বিকল্পভাবে পুকুর পাড় দিয়ে অন্তত ২৫ থেকে ৩০ বছর পুর্বে চলাচলের রাস্তা দেয়া হয়েছিল। কিন্তু বর্তমানে পুকুরের খনন কাজ করার কারণে মাটিগুলো রাখার জায়গা না থাকায় পাড়েই স্তুপ করে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুুদুন-নবী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ বলেন, পুকুর খননকারীকে মাটি সরানোর জন্য ৭দিনের সময় দেয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই মাটি না সরালে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

চিরিরবন্দরে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশের সময়: ০৮:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬