ময়মনসিংহের ত্রিশালে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাকে ধরে রাখতে অলহরি ইজারাবন্দ যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় খেলা হা-ডু-ডু প্রতিযোগিতা। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
২৯মে শুক্রবার বিকালে অলহরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হা-ডু-ডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনিছুজ্জামান মৃধা, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফিরোজ নুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তাক আহমেদ সোহেল, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ত্রিশাল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক সারোয়ার জাহান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হা-ডু-ডু খেলা শেষে বিজয়ীদের পুরুস্কার তুলে দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হা-ডু-ডু নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে একটি খাসি বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ত্রিশাল (ময়মনসিংহ) 

















