গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিউ সাফা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে রিক্তা বেগম (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন যাত্রী।
রোববার (৩১ মে) গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপাকুড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আজিজল হকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ওই সময় ঢাকা থেকে ছেড়ে বাসটি যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। এসময় ঠুটিয়াপুকুর স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুন মারা যান ।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তা ঘটনা স্থলে হতাহতদের উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















