গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এসময় ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ হযরত আলী (৩০) ও আব্দুল মান্নান মান্নাকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩১ মে) গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতাল্লেব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হযরত আলী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের বাসিন্দা ও আব্দুল মান্নান মান্না জানিপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত কলম উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ মে) দিবাগত রাতে বড় গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনকালে হযরত আলীকে গ্রেফতার করা হয়।
অপরদিকে জানিপুর (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল মান্নান মান্নাকে গ্রেফতার করা হয়েছে। এতে তার দেহ তল্লাশি করে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতাল্লেব হোসেন বলেন, গ্রেফতারকৃত হযরত আলী ও মান্নানের বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়েছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে এবং বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতাররি পরোয়ানা ছিল বলেও জানান এই কর্মকর্তাতা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















