সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) ও বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিলো শিশু দুটি। এ সময় গাছের জাম পাড়া নিয়ে ব্যস্ত ছিলেন তাদের পরিবারের সদস্যরা। আর এ ফাঁকেই শিশু দুটি স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এরই এক পর্যায়ে ঘটনার সময় পানিতে ভাসতে দেখেন শিশু দুটিকে। পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জাগো২৪.নেট-কে বলেন, “পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ দেখে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান তিনি

প্রকাশের সময়: ০৭:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬