গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা কে. এম. ইফতেখারুল ইসলাম, প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্লাহ, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মেহেদী মাসুম, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মন্জু মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু ও সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















