গাইবান্ধার সাদুল্লাপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। এই ব্যাগ হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। শিশু শিক্ষার্থীদের পাঠগ্রহণের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে গাইবান্ধা-৩ আসনের এমপি মাওলানা আবুল কাওছার মুহাম্মদ নজরুল ইসলাম।
স্কুলব্যাগ হাতে পেয়ে শিক্ষার্থীদের অনেককেই হাসিমুখে দেখা যায়। কেউ নতুন ব্যাগ কাঁধে নিয়ে সহপাঠীদের সঙ্গে আনন্দে মেতে ওঠে, আবার কেউ ব্যাগটি নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল।
রোববার (৩০ আগস্ট) সকালে সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রটারী সিরাজুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল ওয়ারেছ, সেক্রেটারী মাহবুবুর রহমান, ছাত্রনেতা কাওছার রহমান কাজল, বিদ্যালয়ের সভাপতি শামীম আরা, প্রধান শিক্ষক উম্মে হাবিবা মোছা. লেহিনা আক্তার বানু, সহকারী শিক্ষক অলিউর রহমান মিলনসহ অনেকে।
বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে শুধু পাঠ্যবই নয়, প্রয়োজনীয় শিক্ষা উপকরণও গুরুত্বপূর্ণ। অনেক দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীর পক্ষে স্কুলব্যাগসহ প্রয়োজনীয় উপকরণ কেনা কষ্টকর। তাদের সহযোগিতায় সমাজের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















