দিনাজপুরের চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ পালন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা এবং অন্যান্যের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, চিরিরবন্দর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাবের সভাপতি মো. রইসুল আজম, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
শেষে ইমরুন নাহারের উপস্থাপনায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল কর্মকর্তা, শিক্ষক, সঙ্গীত শিল্পীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 








