“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের মিশন মোড় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।
পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার সহ সম্পাদক আঃ সালাম বকুলের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মন, নর্থ পিনাকল একাডেমির প্রিন্সিপাল সুরেন্দ্র নাথ বর্মন, প্রবীণ হিতৈষী সংঘের নির্বাহী সদস্য লিয়াকত আলী, আজীবন সদস্য রিয়াজুর হক ও ডাঃ কাশেম আলী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সদস্য এবং অবসরপ্রাপ্ত সরকারি- বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 








