বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাখ ৪৭ হাজার ৫৩৭ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

 এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা (প্রথম পর্যায়) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকাটি প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৪টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। একই সঙ্গে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকাও প্রকাশ করা হয়েছে।
তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ পাঁচজন। এ ছাড়া বরিশাল বিভাগে ১২ হাজার ৫৬৩ জন, চট্টগ্রামে ৩০ হাজার ৫৩ জন, ঢাকা ৩৭ হাজার ৩৮৭ জন, ময়মনসিংহে ১০ হাজার ৫৮৮ জন, খুলনায় ১৭ হাজার ৬৩০ জন, রাজশাহী ১৩ হাজার ৮৮৯ জন, রংপুরে ১৫ হাজার ১৫৮ জন ও সিলেটে ১০ হাজার ২৬৪ জন।
জনপ্রিয়

এক লাখ ৪৭ হাজার ৫৩৭ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

প্রকাশের সময়: ০৫:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১