বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পুরস্কার পেল বঙ্গবন্ধুর ওপর নির্মিত ‘বাবা’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘বাবা’। সম্প্রতি এটি ভারতীয় পুরস্কার জিতেছে।
সদ্য অনুষ্ঠিত ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এ এটি সেরা মিউজিক্যাল ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে বলে জানান পরিচালক রেমন্ড সালোমন। এর গানে কণ্ঠ দিয়েছেন নাফিসা শামা। ১৯ মার্চ এই পুরস্কার অনুষ্ঠান আয়োজন করা হয় ভারতের মুম্বাইয়ে, সিনসিটি রুফটপ লাউঞ্জে।
অস্ট্রেলিয়ান ফিল্ম রেডিও অ্যান্ড টেলিভিশন স্কুল থেকে নির্মাণ বিষয়ে পড়াশোনা করেছেন রেমন্ড। তিনি বলেন, “বাংলাদেশের শিল্পীরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত কাজ করবে, এটা আমার স্বপ্ন। এরপর নিজেই নির্মাণ বিষয়ে পড়াশোনা করি।অভিবাসন আইন পেশা ও শিক্ষার পাশাপাশি পরিচালনার ওপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছি। এখন আমি আমার পরিচালনার মাধ্যমে বাংলাদেশের অসাধারণ সব গল্প ও ইতিহাস পৃথিবীকে জানাতে চাই। তারই শুরুটা হলো ‘বাবা’ কাজটির মাধ্যমে। এ কাজটি পুরস্কৃত হওয়ায় আমি ভীষণ আনন্দিত।”
গত বছর ১৮ আগস্ট ইউটিউবে মুক্তি দেয়া হয় প্রায় ৬ মিনিট দৈর্ঘ্যের মিউজিক্যাল ফিল্ম ‘বাবা’। রেমন্ড জানান, পৃথিবীর বিভিন্ন দেশের ৬০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শনীতে এটি জমা দেয়া হয়। সেখান থেকে এখন পর্যন্ত ১০টি সম্মাননা ঘরে তুলেছেন এই নির্মাতা।
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

ভারতে পুরস্কার পেল বঙ্গবন্ধুর ওপর নির্মিত ‘বাবা’

প্রকাশের সময়: ০৫:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১