রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অডিশন দিয়েও বাদ পড়েছিলেন আনুশকা

বর্তমান সময়ের বলিউডের প্রথম সারির অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ঘরণীও তিনি। তুমুল জনপ্রিয় এই নায়িকা ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অডিশন দিয়েও বাদ পড়েছিলেন।

২০০৭ সালে ‘থ্রি ইডিয়ট’ সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন আনুশকা শর্মা। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে নায়িকার পরনে সবুজ টি-শার্ট। খোলা চুল, মেকআপহীন লুক এই অভিনেত্রীর।

অডিশন দিলেও রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এ অভিনয়ের সুযোগ পাননি আনুশকা। ২০০৯ সালে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’। আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান।

বলিউডে আনুশকা শর্মার অভিষেক হয় ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমা দিয়ে। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে শুরুতেই বেশ পরিচিতি পান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

আনুশকা শর্মা অভিনীত সর্বশেষ সিনেমা শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’। এরপর অভিনয় না করলেও প্রযোজনায় পাওয়া গেছে তাকে। ২০২০ সালে প্রযোজক হিসেবে নাম লেখান আনুশকা। নির্মাণ করেন সিনেমা ‘বুলবুল’ ও ওয়েব সিরিজ ‘পাতাললোক’।

জনপ্রিয়

অডিশন দিয়েও বাদ পড়েছিলেন আনুশকা

প্রকাশের সময়: ০৯:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১