বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহন চালু হচ্ছে কাল

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে দীর্ঘ ২১ দিন পর বৃহস্পতিবার (৬ মে) চালু হচ্ছে গণপরিবহন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে।
ঢাকা মহানগরে গণপরিবহন চলাচলে সরকারের নির্দেশনা মেনে সব রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো হচ্ছে-
১. মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে ওঠানো যাবে না এবং গাড়ির মালিক স্টাফদের মাস্ক সরবরাহ করবেন।
২. গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে (অর্থাৎ দুই সিটে একজন যাত্রী বসবে)।
৩. লকডাউনে মালিক-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এ ক্ষেত্রে রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির জিপির নামে কোনো ধরনের অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।
এ বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেয়া হলো।
বুধবার (৫ মে) দুপুরে ঈদুল ফিতরের আগে চলমান বিধিনিষেধ আরেক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জারি করা প্রজ্ঞাপনে পঞ্চম দফায় বিধিনিষেধ ৫ মে থেকে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
জনপ্রিয়

ফুলছড়িতে নিয়োগের তালিকা বাতিলের দাবিতে ইউএনওর কার্যালয়ের ভাঙচুর

গণপরিবহন চালু হচ্ছে কাল

প্রকাশের সময়: ০৭:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১