বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিংয়ে আহত পূজা, উল্টে গেছে পায়ের নখ

 শুটিংয়ে আহত হয়েছেন এ সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। টাঙ্গাইলে চলছে পূজা অভিনীত ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং। এই সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই আহত হন তিনি। পূজা জানান, তার ডান পায়ের নখ পুরোপুরি উল্টে গেছে।
এ বিষয়ে পূজা বলেন, ‘মঙ্গলবার (৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে মারপিটের দৃশ্যের একটা পর্যায়ে পায়ে রক্ত ঝরতে দেখি। ভালো করে খেয়াল করে দেখলাম, ডান পায়ের নখ পুরোপুরি উল্টে গেছে। তখনই প্রাথমিক চিকিৎসা নিয়েছি। শুটিং কিছুক্ষণের জন্য বন্ধও রাখা হয়। তবে এখন সব ঠিকঠাক আছে।
এ বিষয়ে পূজা আরও বলেন, ‘ব্যথা পেয়েছি কী হয়েছে? আরও ব্যথা পেলেও সমস্যা হবে না। আমি চরিত্রের মধ্যে ডুবে থাকতে চাই। চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করতে চাই।
গত সোমবার (৩ মে) ‘মাসুদ রানা’র শুটিংয়ের জন্য টাঙ্গাইলে যান পূজা চেরি। শনিবার (৮ মে) পুরো ইউনিট নিয়ে ঢাকায় ফিরবেন এই নায়িকা। এর আগে গেল মার্চ মাসে চট্টগ্রামে ২০০ ফুট ওপরে এই সিনেমার শুটিং করেছেন। যেখানে পূজা চেরিকে দড়ি বেয়ে উঠতে আর নামতে হয়েছে।
সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় সোহানা চরিত্রে দেখা যাবে পূজাকে।
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

শুটিংয়ে আহত পূজা, উল্টে গেছে পায়ের নখ

প্রকাশের সময়: ১০:২০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১