সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতার রোদে হাস্যোজ্জ্বল জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভনিয় ও গ্ল্যামার দিয়ে অনেক আগেই তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে দেশের সিনেমা থেকে জয়াকে কলকাতার সিনেমাতেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। যার ফলে কলকাতাকে তিনি দ্বিতীয় বাড়ি বানিয়ে ফেলেছেন।
এদিকে জয়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের সকল কাজ ও মুহূর্তগুলো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পছন্দ করেন।
সম্প্রতি জয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশকিছু ছবি শেয়ার করেন। ছবির লোকেশনে দেখে যায় বর্তমানে তিনি কলকাতার হ্যায়াত রেজেন্সি হোটেলে আছেন। সেখানে বসেই তিনি ছবিগুলো শেয়ার করেন। ছবিতে জয়াকে কালো ও পিঙ্ক রঙ্গে ওয়ার্ক আউট পোশাক পরে রোদে বসে থাকতে দেখা যায়। এ সময় তার কপালে সানগ্লাস ও মুখে হাসি দেখা যায়। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেন, ‘রোদের সঙ্গে কিছু গোলাপী রঙ থাকলে সবকিছুই সম্ভব।’ এ সময় একটি ছবিতে তাকে মন দিয়ে সূর্যের দিকে তাকিয়ে সূর্যের আলো উপভোগ করতেও দেখা যায়।
ছবিগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে জয়ার কমেন্ট বক্স। অনেকেই তার রূপের প্রশংসার পাশাপাশি তার হাসিরও প্রশংসা করেন।
প্রসঙ্গত, দেশের হয়ে জয়াকে সবশেষ ‘অলাতচক্র’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিকায় সিনেমাটি নির্মিত হয়। এটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান। এই সিনেমায় জয়া ছাড়াও আরও অভিনয় করেন, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম, নুসরাত জাহান প্রমুখ।
  সুত্র: সিটিনিউজঢাকা

কলকাতার রোদে হাস্যোজ্জ্বল জয়া

প্রকাশের সময়: ১১:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১