রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশের ছবিতে কমেন্ট করে বিপাকে নুসরাত

মা হতে যাচ্ছেন নুসরাত জাহান। এটা শুনলে এখন আর কেউ চমকে ওঠার কথা না। তবে তার অনাগত সন্তানের বাবার পরিচয় পাওয়া গেছে এটা শুনলে সবাই চমকে যাবে এটাই স্বাভাবিক। কারণ নুসরাত এখনও তার সন্তানের বাবা কে হচ্ছে তা প্রকাশ্যে আনেননি। তবে নুসরাতের সন্তানের বাবা যে টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত তা প্রায় সবাই নিশ্চিত।
নুসরাত আর যশ নিজেদের সম্পর্কের বিষয় মুখ না খুললেও তারা যে একসঙ্গে থাকছেন সেটা পরিষ্কার। যদিও তারা স্বীকার করেন না, তবে তাদের আকার-ইঙ্গিতে বিষয়টি অনেকটাই স্পষ্ট। এ জন্য নেটনাগরিকদের তুমুল নিন্দাও সহ্য করতে হয় এই রিয়েল লাইফ জুটিকে।
টলিউডে জনপ্রিয় এই জুটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ তৎপর। ভক্তদের সঙ্গে নিজেদের প্রতি মুহূর্তের খবরা খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পছন্দ করেন তারা। সেসব ছবিতে ভক্তরা লাইক কমেন্ট করেন। তবে তারা একে-অপরের ছবিতে কখনও মন্তব্য করেন না।
এবার তারা একে অপরের ছবিতে কমেন্টস করে সেই অলিখিত নিয়ম ভাঙলেন। বুধবার (১৪ জুলাই) ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন যশ। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘সবচেয়ে বড় জ্ঞান হলো এটা জানা যে, তুমি কিছু জানো না’।
যশের এই ছবিতে কমেন্ট করেছেন নুসরাত জাহান। তিনি লিখেছেন, ‘শতভাগ একমত তোমার সঙ্গে’। এরপর নুসরাতকে রিপ্লাই দিয়ে যশ লেখেন, ‘আমায় বলো’।
ইনস্টাগ্রামের কমেন্টস বক্সে তাদের এই কথোপকথন মুহূর্তেই সবার নজর কারে। সবাই নিজেদের মতো করে নুসরাতের এই কমেন্টসের নিচে মন্তব্য করতে থাকেন। যার মধ্যে বেশিই ছিল নেগেটিভ মন্তব্য।  এজন্য কিছুক্ষণ পর সেই মন্তব্য মুছে দেন তারা।
এদিকে আগামী সেপ্টেম্বরেই মা হতে চলেছেন নুসরাত জাহান। তার বেবিবাম্পের ছবি নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে সেই সন্তানের পিতা কে, তা এখনও প্রকাশ করেননি নুসরাত। অধিকাংশের ধারণা সন্তানটির বাবা নুসরাতের বর্তমান প্রেমিক যশ। এজন্য যশ তাকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন।
সুত্র: সিটি নিউজ ঢাকা

যশের ছবিতে কমেন্ট করে বিপাকে নুসরাত

প্রকাশের সময়: ১১:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১