তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৭৩ বোতল ফেনসিডিলসহ সুমন মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় মাদক বহনের একটি মোটরসাইকেল জব্দ করা হয়ছে।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৩ আগস্ট) সকালে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর বাজারে এনবি হায়াৎ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পশ্চিম পাশে জরুরী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট করাকালীন সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশী করে ১৭৩ বোতল ফেনসিডিলসহ সুমন মিয়াকে আটক করা হয়। এসময় ওইসব মাদক বহনের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
নীলফামারী জেলার বাসিন্দা আটক সুমন মিয়ার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















