বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে মাইক্রোবাসে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে সালমা বেগম (৭০) নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে বগুড়া-নাটোর সড়কের কৈগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা বেগম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী।

স্থানীরা জানায় ,  ওই সময় সালাম বেগম কৈগাড়ী নামক স্থানে রাস্তা পারাপারের সময় বগুড়া থেকে নাটোরগামী একটি সাদা মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত হয়।

পরে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে বুঝে দেয়। এ ব্যাপারে কুন্দারহাট হাইওয়ে থানায় যোগাযোগ করলে লাশ উদ্ধারকারী এসআই সুলতান মহাম্মুদ জাগো২৪.নেট-কে  জানান, সালাম বেগমের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাস চিহ্নিত বা চালককে আটক করা সম্ভব হয়নি।

সাদুল্লাপুর ছাত্রদলের নেতৃত্বের লড়াই, সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী ইবনে সিন

নন্দীগ্রামে মাইক্রোবাসে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

প্রকাশের সময়: ০৯:৪৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১