বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ১১০লিটার চোলাই মদসহ আটক ১

দিনাজপুর জেলার বিরামপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ লিটার চোলাই মদসহ নরেন পাহান (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, শুক্রবার (১৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এস আই শাহীন শেখের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স বিরামপুর পৌর শহরের চকপাড়ায় (প্রফেসরপাড়া) মাদক বিরোধী অভিযান চালান।এ সময় গোপিন পাহানের ছেলে নরেন পাহান (২৮) এর বাড়ি থেকে দুইটি নীল রংয়ের প্লাষ্টিকের ড্রামে এবং একটি লাল রংয়ের প্লাষ্টিকের বালতিতে ১১০ লিটার চোলাই মদসহ নরেন পাহান (২৮)কে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নরেন পাহান (২৮) এর মা শ্যামলী পাহান (৪০) কৌশলে পালিয়ে যায়।

আটককৃত, নরেন পাহান (২৮) বিরামপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের চকপাড়া (প্রফেসরপাড়া) মহল্লার গোপিন পাহানের ছেলে এবং পলাতক শ্যামলী পাহান (৪০) গোপিন পাহানের স্ত্রী।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন,পলাতক আসামি শ্যামলী পাহান (৪০) কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিরামপুরে ১১০লিটার চোলাই মদসহ আটক ১

প্রকাশের সময়: ০৫:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১