মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে মসজিদের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতকোলা দক্ষিণপাড়া বায়তুর রহমান জামে মসজিদের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উদ্বোধন শেষে স্থানীয় মুসল্লী ও জন সাধারণের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওই মসজিদ কমিটির সভাপতি আব্দুল জোব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়নগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি।

তিনি বলেন, শুধু পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করলেই হবে না, আল্লাহর ঘর জামে মসজিদে সকল মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে ইহার যত্ন নিতে হবে এবং উন্নয়ন কল্পে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

তিনি এ মসজিদের নির্মাণ কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সাথে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পুণরায় তাকে চেয়ারম্যান হিসাবে সমর্থন কামনা করেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সমাজসেবক রেজাউল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুল ওয়াহাব বাদল, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী আলহাজ্ব বাবুল মিয়া বাবু, রফিকুল ইসলাম, ব্যবসায়ী রিপন মিয়া, শহিদুল ইসলাম, আল আমিন, মুনসুর রহমান আকাশ, ওমর ফারুক, রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন মোকামতলা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. মমিনুল ইসলাম বাবু।

প্রকাশের সময়: ১১:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১