ঢাকাঃ করোনা আক্রান্ত হয়ে দুসপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। যদিও গত সপ্তাহে এ বর্ষীয়ান অভিনেতার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবু এ অভিনেতাকে নিয়ে এখনো শঙ্কায় দিন গুনছেন তার আত্মীয়-স্বজন ও অনুরাগীরা। করোনা থেকে সুস্থ হলেও সৌমিত্রের অন্যান্য শারীরিক জটিলতার কারণে উদ্বেগে চিকিৎসকরা।
চিকিৎসকরা বলছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আবারো সংকটজনক হয়ে পড়েছে। তার শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের জেরে পারিপার্শ্বিক সংক্রমণ শুরু হচ্ছে। যদিও হৃদযন্ত্র, লিভারসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এখনো সচল। তবে রক্তে অণুচক্রিকা কমছে, ইউরিয়াও বাড়ছে। চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো-মর্বিডিটি।
এছাড়া সৌমিত্রের শরীরে ‘সেকেন্ডারি ইনফেকশন’-এর আভাস মিলেছে। রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়ুবিক অবস্থা। ফলে অভিনেতার চেতনার মাত্রা ক্রমশ নামছে। এমন পরিস্থিতিতে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেবে মেডিকেল টিম।
আগামীনিউজ/এএইচ
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সৌমিত্রের অবস্থা ফের সংকটাপন্ন
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশের সময়: ০৫:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- ৪৬
জনপ্রিয়
















