সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে জেলা আইনজীবী সমিতির বইমেলার উদ্বোধন

নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন হয়েছে। আজ সোমবার (২৮) মার্চ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে শুভ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজুল হক। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ করিম সরকার জানান নীলফামারীতে তার কর্মজীবনের প্রথমবারের মতো আদালত প্রাঙ্গণে বইমেলার আয়োজন দেখছেন।

এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য তিনি জেলা আইনজীবী সমিতি কে সাধুবাদ জানান, এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও আরো নানা ধরনের বইয়ের স্টল নিয়ে মেলার আয়োজন করার আহ্বান জানান। সঞ্চালনার এক পর্যায়ে অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ বলেন, জেলা আইনজীবী সমিতির বর্তমান লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোঃ গোলাম মোস্তফা সজীবের ঐকান্তিক প্রচেষ্টায় ও কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে সফল ভাবে আজকে বই মেলার শুভ উদ্বোধন হলো সে কারণে আমরা তাকে ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর সিনিয়র বিচারক মোঃ মুনসুর আলম , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মাহবুবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল হক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুল ইসলাম, যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদ হাসান,ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) খন্দকার এটিএম তোফায়েল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান, সহদেব চন্দ্র রায় জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ উৎপল ঘোষ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন কবির,জাহিদ হাসান, সিনিয়র সহকারী জজ সৈয়দপুর মোঃ সোহাগ আলী, সহকারি জজ কিশোরগঞ্জ জয় কিশোর নাগ,জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, কোষাধক্ষ্য এটিএম ফেরদৌস আলম, লাইব্রেরী সম্পাদক গোলাম মোস্তফা সজীব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । এসময় লেখক ও আইনজীবী জাহাঙ্গীর আলম সরকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলার সমাপনী আগামীকাল,এর আগে এরকম কোন মেলার আয়োজন করা হয়নি জেলা আইনজীবি প্রাঙ্গণে। এবার এই প্রথম এরকম বইমেলার আয়োজন করে আইনজীবী সমিতি।

প্রকাশের সময়: ০৪:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২