রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই সিনেমা দিয়ে নায়িকা দীঘির অভিষেক

প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিগগিরই তাকে দেখা যাবে বড় পর্দায় ‘চিত্রনায়িকা’ হিসেবে। ১২ মার্চ একসঙ্গে মুক্তি পাবে তার দুটি সিনেমা।
সেগুলোর মধ্যে রয়েছে ‘টুঙ্গিপাড়ার মিঁয়াভাই’ ও তুমি আছো তুমি নেই’। ‘টুঙ্গিপাড়ার মিঁয়াভাই’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। দীঘির বিপরীতে জুটি বেঁধেছেন শান্ত খান।
অন্যদিকে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় দীঘিকে দেখা যাবে আসিফ ইমরোজের বিপরীতে। এটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝুন্টু।
দীঘি বলেন, ‘অভিনয় আমার জীবনের বড় একটি অংশ। কাজ করে যেতে চাই। সিনেমাগুলো মুক্তি পেলে বুঝতে পারব দর্শকরা আমাকে কতটা গ্রহণ করছে।
এদিকে, দীঘি সম্প্রতি ফিরেছেন মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং ইউনিট থেকে। ফিরেই যুক্ত হলেন ইয়াশ রোহানের বিপরীতে ‘শেষ চিঠি’ নামের ওয়েব ফিল্মে।
জনপ্রিয়

দুই সিনেমা দিয়ে নায়িকা দীঘির অভিষেক

প্রকাশের সময়: ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১