বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মা হচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত নাবিলা

দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে নেই ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার (১ এপ্রিল) এক ফেসবুকে পোস্টে তিনি জানালেন খুশির খবর। শিগগিরই তার পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। প্রথমবারের মতো মা হতে চলেছেন এই নায়িকা।
ফেসবুকে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন- ‘এপ্রিল মাসটি আমার এবং আমার পরিবারের জন্য খুবই বিশেষ। এই মাসেই আমরা জানাতে চাই যে, আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে।
আগামী জুলাই মাসেই আমাদের জীবনের নতুন ভালোবাসাকে স্বাগত জানাব। আমাদেরকে সবাই আপনাদের প্রার্থনা এবং ভালো চিন্তায় রাখুন!
নাবিলা বলেন, ‘প্রথমবার এ রকম একটা মিষ্টি অনুভূতি অনুভব করছি। অনেক নার্ভাস লাগছে, সেই সঙ্গে কিছুটা ভয়ও। এই খুশির খবরটা জানানোর জন্য এপ্রিল মাসটা বেছে নেই আমরা।
কারণ, আমার ও রীমের জন্মদিন, বিবাহবার্ষিকী এই মাসেই। এ জন্য চিন্তা করলাম খুশির খবরটা এপ্রিল মাসেই জানাই।
২০১৮ সালের এপ্রিল মাসে জোবাইদুল হক রীমকে বিয়ে করেন নাবিলা। এই অভিনেত্রীর বেড়ে ওঠা সৌদি আরবের জেদ্দা শহরে। নাবিলার বর জোবাইদুল হকের কৈশোরের সময় কেটেছে জেদ্দায়। স্কুলজীবনেই দুজন দুজনের প্রতি ভালো লাগা শুরু।
উপস্থাপনায় পরিচিতি পেলেও নাবিলাকে আলোচনায় এনে দেয় ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আয়নাবাজি’ সিনেমাটি। এরপর গেল বছরে ‘১৯৭৫-অ্যান আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করেন তিনি।
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

মা হচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত নাবিলা

প্রকাশের সময়: ০৬:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১