রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হুইলচেয়ার ও ছাগল পেয়ে খুশি তারা

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি ও সক্ষমতাবৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে হুইলচেয়ার ও ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও উদ্যোগ ফাউন্ডেশনের বাস্তবায়নে হুইলচেয়ার ও ছাগল বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সালেহ মো. সালাউদ্দিন, উদ্যোগ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মকবুল হোসেন, সমন্বয়কারী সরোয়ার হোসেন, ইউনিয়ন সমাজকর্মী রোকনুজ্জামান মন্ডল, ইউপি সচিব সজিবুর রহমান সজিব প্রমুখ।

বক্তরা বলেন, সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের মূলস্রোতধারায় সম্পৃক্তকরণ এবং সামাজিক মর্যাদা ও ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্যোগ ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও উন্নত জাতের ছাগল প্রদান করা হয়। এসময় খুব খুশি এ সুবিধাভোগীরা।

হুইলচেয়ার ও ছাগল পেয়ে খুশি তারা

প্রকাশের সময়: ০৪:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫