গাইবান্ধার সুন্দরগঞ্জে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
দণ্ডিত ৫ ব্যক্তি হলেন, মীরগঞ্জ বাজারে কাঁচামাল ব্যবসায়ী সুধাংস, মো, আনিছুর রহমান, মো. গোলাম রব্বানী এবং বেলকা বাজারের ব্যাবসায়ী মো. রিপন মিয়া ও মো. মোকছেদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
তিনি বলেন, দন্ডিত ৫ ব্যাক্তির প্রত্যেকের নিকট থেকে ২০০ করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ইউএনও আরও বলেন, মূলতঃ ব্যবসায়ীদের সতর্কতা করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 




















