শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদকবিরোধী মানববন্ধন

‎গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের চারমাথা এলাকায় মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে সচেতন যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‎“মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে”— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে যুব সমাজের পক্ষে বক্তব্য দেন- মেহেদী হাসান মারুফ। তিনি বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বল্লমঝাড় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রুহুল আমিন রনজু মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অপরদিকে, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলম মিয়া (মহুরী) মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

‎মানববন্ধনে সভাপতিত্ব করেন- আব্দুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন হান্নান সরকার মিন্টু।

এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক ফরহাদ হোসেন, প্রভাষক জাহিদ হাসান সাগরসহ অনেকে।

‎কর্মসূচির অংশ হিসেবে এলাকাবাসীর কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়, যা মাদকবিরোধী জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

গাইবান্ধায় মাদকবিরোধী মানববন্ধন

প্রকাশের সময়: ০৫:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬