শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিষপানে প্রেমিকার মৃত্যুর পর মারা গেলেন প্রেমিকও

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মিম আক্তারের (১৯) সঙ্গে মোরসালিন হাসান পরশ প্রধান (২১) নামের এক যুবক দীর্ঘদিন ধরে চুপিসারে প্রেম-ভালোবাসা করে আসছিলেন। এরই এক পর্যায়ে একইসঙ্গে বিষপান করেন এই প্রেমিক যুগল। এতে মিম আক্তার মৃত্যুর ৫ দিন পর মারা গেলেন প্রেমিক পরশ প্রধানও।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় পরশ প্রধানের মৃত্যু হয়।

এর আগে রোববার (১৯ এপ্রিল) সকালের দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিম আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরশ প্রধান উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে এবং মিম আক্তার একই গ্রোমের শফিউল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে মিম আক্তারের অন্যত্র বিয়ে হয়। এ বিয়ের পরও মিম ও পরশের মধ্যে গোপনে প্রেম-ভালোবাসা চলছিল। এরই মধ্যে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরই এক পর্যায়ে উভয়ের মধ্যে অভিমান সৃষ্টি হয়। এই অভিমান থেকে শুক্রবার (১৭ এপ্রিল) সকালের দিকে সবার অগোচরে দুজনই বিষপান করেন। এরপর স্বজনরা টের পেয়ে মিম আক্তারকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে রোববার (১৯ এপ্রিল) সকালের দিকে পরশ প্রধানকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ এপ্রিল) প্রেমিক পরশ প্রধানের মৃত্যু হয়।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, কয়েকদিন আগে বিষপানে জয়েনপুর গ্রামের মিম আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। এরপর একই ঘটনায় শুক্রবার সকালে পরশ প্রধানের মৃত্যু হয়েছে বলে লোকমুখে শুনেছি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, এর আগে মিম আক্তার নামের এক নারী হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরশ প্রধানের মৃত্যুর ব্যাপারটি এখন জানা নেই।

প্রকাশের সময়: ০৫:৪২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬