রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩ জনসহ সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন এবং একটি গরু মারা গেছে।

​রোববার (২৬ এপ্রিল) বিকেলের দিকে জেলার ওইসব এলাকায় দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ মিয়া (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান রহমান (২০) সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মৃত্যু কছির উদ্দিরে ছেলে নম্বর আলী (৬৫) ও ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নে আলী আকবর (৫০)।

​স্থানীয়রা জানায়, আজ বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে যান।

জেলার পৃথক এ ঘটনায় ধোপাডাঙ্গা  ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মন্ডল, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন ও ফজলুপুর ইউপি প্যানের চেয়ারম্যান মুকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ওইস্থানে বজ্রপাতে হতাহতের ঘটনা শুনেছি।

প্রকাশের সময়: ০৬:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬