মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসন ও সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত ১২৭তম নজরুল জয়ন্তীর তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি বলেন, এবারের নজরুল জয়ন্তীর মাধ্যমে আমাদের ময়মনসিংহ ও ত্রিশালবাসীর অন্যতম পাওয়া হচ্ছে ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তীর কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে আগামী এক বছর এই ত্রিশালেই নজরুলবর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে এইখানে নজরুল সিটি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে সারা বাংলাদেশের নজরুল চর্চা এখান থেকে পরিচালিত হতে পারে।

তিনি আরো বলেন, নজরুল এখানে যেই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই বিদ্যালয়ের ক্লাসরুমের অংশটুকু আমরা অক্ষত অবস্থায় রেখেছি , যাতে করে আন্তর্জাতিক ঐতিহাসিক স্থাপনার তালিকায় সেটি আমরা যেতে অন্তর্ভুক্ত করতে পারি।

সভাপতি বলেন, নজরুল জয়ন্তীর আয়োজনকে আমরা ময়মনসিংহ বিভাগের আরো চারটি জেলায় সম্প্রসারণ করেছি। আগামীতে এই ত্রিশাল থেকেই যাতে সারা বাংলাদেশের সবকটি জেলায় এই জয়ন্তীর উৎসব সম্প্রসারণ করা যায় আমরা সেই পরিকল্পনা করছি। আমরা সেইরকম ভাবে কর্মপরিকল্পনা করে সংস্কৃত মন্ত্রণালয় পাঠাবো। তিন দিনব্যাপী এই আয়োজনে সংশ্লিষ্ট সকল দপ্তর এবং অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি।

জনপ্রিয়

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৯:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬