গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি পুকুরে ফুটন্ত কচুরি ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে নীরব মিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত নীরব মিয়া পুটিমারি গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
স্বজনদের ভাষ্য, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে বেশকিছু শিশুর সঙ্গে নীরব মিয়া কচুরি ফুল তুলতে যায়। এসময় হঠাৎ পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাকে ভাসতে না দেখে তার সহপাঠীদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে নীরব মিয়াকে অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে মনোহরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন বলেন, ওইস্থানে পানিতে ডুবে নীরব মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে শিশুমৃত্যুর ঝুঁকি এড়াতে শিশুদের সবসময় সার্বক্ষণিক নজরে রাখা এবং বাড়ির পাশের ডোবা, পুকুর বা জলাশয়ের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া অত্যন্ত জরুরি বলে ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 






















