রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত

সিলেটে বন্যার কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী রোববার (১৯ জুন) এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে এসএসসি পরীক্ষা পেছানোর দাবি জানান অভিভাবক ও শিক্ষার্থীরা।

সিলেটে বন্যার পানি ক্রমশ বাড়ছে। ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে দ্বিতীয় দফায় বুধবার থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দুটি জেলার অন্তত পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন উপজেলায় এসএসসি পরীক্ষা নেওয়ার নির্ধারিত অসংখ্য কেন্দ্রেও পানি ঢুকে পড়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীন থাকা চার জেলায় এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৭৩ জন। এর মধ্যে বন্যাকবলিত জেলা সিলেটে ৪৩ হাজার ৮৪৪ জন ও সুনামগঞ্জে ২৩ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী আছে। ৪ জেলায় ১৪৯টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৫৯টি ও সুনামগঞ্জে ৩৩টি পরীক্ষাকেন্দ্র আছে। সুত্রঃ বার্তা২৪.কম

জনপ্রিয়

বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশের সময়: ১২:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২