পাবনার সাঁথিয়া উপজেলাসদরের কানাগলিতে পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) ও এ্যাসিষ্ট্যান্স ফর সোশ্যাল নেটওয়ার্ক এ্যান্ড এ্যাক্টিভিটি ( আশনা)’র বাস্তবায়নে সাঁথিয়া চক্ষু হাসপাতালে বিনামূল্যে ২২জন চক্ষু রোগীর চোখের ছানি অপারেশন ও চশমা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(০৪ জুলাই) দুপুরে দাতা সংস্থা জার্মানির রিসার্চ ওয়াটার এন্ড এনভায়রমেন্ট হেলথকেয়ার একাডেমির ম্যানেজার নূর নীগার সুলতানা হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় তিনি ছানী অপারেশন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পরবর্তি করণীয় সম্বন্ধে পরামর্শ দেন। তিনি যে কোন প্রয়োজনে হাসপাতালে এসে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন। এ সময় পল্লী একতা উনয়ন সংস্থার (রুডো) নির্বাহী পরিচালক শামীম রেজা, রুডো’র প্রতিনিধি খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।পরে ছানী অপারেশন রোগীদের মাঝে চশমা বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য দেন সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা। এ সময় হেলথকেয়ার ম্যানেজার নূর নীগার সুলতানা বলেন, আমি বাংলাদেশে ওয়াটার এন্ড হেলথ ডেভলপমেন্ট নিয়ে এলাকার কমিউনিটি পিপলসদের মাঝে তাদের স্বাস্থ্য নিয়ে কাজ করতে এসেছি। এখানকার পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কাজ করবো। তিনি আরও বলেন,এসব বিষয়গুলো নিয়ে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, সুশীলসমাজের লোকজনদের নিয়ে মতবিনিময় করবো।শেষে অতিথিগণ ২২জন ছানী অপাপরেশন রোগীকে প্রেসক্রিপশান ও চশমা বিতরণ করেন।সোমবার(০৩ জুলাই) এ কার্যক্রম উদ্বোধন করেন ডেপুটি স্পিকার এ্যাড.শামসুল হক টুকু এমপি।
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সাঁথিয়ায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন
-
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) - প্রকাশের সময়: ১১:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- ১৫
জনপ্রিয়
















