বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় দেড় লাখ টাকার জাল পুড়ে ধ্বংস

দিনাজপুরের খানসামায় অভিযান চালিয়ে অন্তত দেড় লাখ টাকার চায়রা দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছে মৎস্য দপ্তর।
রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বেলান নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর। এ সময় বেলান নদী থেকে অন্তত ১,০০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার, উপজেলা মৎস্য অফিস সহকারী মো. মামুন সরকার। মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ ও নীতিমালা-১৯৮৫ অনুযায়ী দেশব্যাপি এ অভিযান অব্যাহত রেখেছে মৎস্য অধিদপ্তর।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার বলেন, আমরা ১৭টি মাছ শিকারের চায়না দুয়ারী জাল জব্দ করেছি। এসব জালের দুরত্ব অন্তত ১,০০০ মিটার। মৎস্য সংরক্ষণে আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করছি। জব্দ করা জালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। পরে এসব জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজউদ্দিন উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৬:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩