বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ট্রেনের নিচে প্রাণ গেল স্টেশন মাস্টারের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ স্টেশনে ট্রেনের নিচে পড়ে আব্দুস সোবহান আকন্দ (৬০) হাত-পা বিচ্ছিন্ন হয়ে নিহত হয়েছেন। তিনি ওই স্টেশনের চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় আব্দুস সোবহান আকন্দ ডিউটি শেষে গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী আন্তঃনগর ৭১৩ আপ  করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। এসময় পা ফসকে তিনি প্লাটফরমের নিচে পড়ে যান। তখন ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান জাগো২৪.নেট-কে বলেন, আহত সোবহানকে  উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রকাশের সময়: ০২:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩